শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৬১৬৫ উত্তীর্ণ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৬১৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৬১৬৫ উত্তীর্ণ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পূর্বসূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১০ আগস্ট শুরু হবে।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে প্রায় দুই হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা এক হাজার ৭৫৫টি।

স্বাস্থ্য ক্যাডারে প্রায় ৬৫০ জন চিকিৎসক নিয়োগ পাবেন। এছাড়া প্রশাসন ক্যাডারে দুইশ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন