মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হবে।

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, স্থগিত পরীক্ষাসমূহের সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স ২০২৬-এর পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

তবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন