মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী

নেপালে ভয়াবহ বন্যায় ২ শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ, ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী

নেপালে ভয়াবহ বন্যার কারণে ২ শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩টি জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, এর মধ্যে ৯টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৭টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০ এরও বেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে।

রাসুয়া ও নুওয়াকোট জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই দুই জেলার স্কুলগুলোতে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় এসব স্কুলের কিছু পানিতে ডুবে গেছে এবং কিছু মাটির নিচে চাপা পড়েছে।

একটি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার পানিতে তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাস ভেসে গেছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন