মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আইআরজিসির দাবি বেশ কয়েকজন হতাহত।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ হামলা যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে বোমা হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সেনাবাহিনী সোমবার দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আইআরজিসি দাবি করেছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আইআরজিসি'র রকেট লঞ্চারগুলোকে বোমা হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে কারণ সেগুলো হরমুজ প্রণালিতে নৌ-মাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে, ইরানের নৌবাহিনী এখনও সক্রিয় ও অক্ষত রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, তেহরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তা অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন