বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

আইআরজিসি'র পাল্টা হামলা: ৩ মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত

আইআরজিসি'র পাল্টা হামলায় ৩ মার্কিন ঘাঁটিতে আঘাত, পরিস্থিতি জটিল হচ্ছে।

আইআরজিসি'র পাল্টা হামলা: ৩ মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী ইরানে আবার হামলা চালিয়েছে। এর জবাবে, ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে পাল্টা হামলা করেছে।

জর্ডানের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোঁড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত ও ভূপাতিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল-আজরাক এলাকায় লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হয়েছিল। সেনাবাহিনী জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়, তবে ধ্বংসাবশেষ জর্ডানের ভূখণ্ডে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করছে। তবে এসব লক্ষ্যবস্তুর উৎসের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, তারা আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের অবস্থান এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) নির্দেশে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়েছেন যে, এই হামলার জবাব হবে ভয়াবহ। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করেছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানানো জরুরি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, হরমুজ প্রণালির আশপাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছেন মার্কিন বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, এই হামলা যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ব্যাহত করবে বলে ওয়াশিংটন মনে করে না।

বিজ্ঞাপন