ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতি ও সংলাপের প্রস্তাব উপেক্ষা করে রাশিয়া নতুন করে হামলা চালিয়েছে। মঙ্গলবার (৯ জুন) খারকিভ অঞ্চলে এই হামলায় অন্তত ৪ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন খারকিভের আবাসিক ও বাণিজ্যিক ভবনে আঘাত হানে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে যান। উদ্ধার তৎপরতায় জরুরি বিভাগের কর্মীরা বর্তমানে কাজ করছেন।
এই হামলা চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিয়েভে ফিরছিলেন।
জেলেনস্কি সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধাবস্থা নিরসনে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাবও দেন।