শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুর 'ইরান' প্রকল্প ব্যর্থ হয়েছে: বিশ্লেষক গিডিয়ন লেভি

নেতানিয়াহুর 'ইরান' প্রকল্প ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গিডিয়ন লেভি।

নেতানিয়াহুর 'ইরান' প্রকল্প ব্যর্থ হয়েছে: বিশ্লেষক গিডিয়ন লেভি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 'ইরান' লাইফ প্রজেক্ট ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি। তিনি মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে এই মতামত প্রকাশ করেন।

লেভি বলেন, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে পরাজিত করার যে ধারণা নেতানিয়াহু বছরের পর বছর ধরে প্রচার করেছেন, সাম্প্রতিক ঘটনাবলি এবং ইরানের প্রতিরোধ সেটিকে ভুল প্রমাণ করেছে। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করা।

সাম্প্রতিক দুই দফা হামলার পরেও ইরানের বিরুদ্ধে বাস্তব পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। নেতানিয়াহুর বিশ্বাস ছিল যে, শক্তি প্রয়োগ করে দেশটিকে পরাজিত করা সম্ভব। কিন্তু বর্তমান ঘটনাবলী প্রমাণ করেছে যে এই ধারণা 'বাস্তবসম্মত' নয়।

লেভি আরও বলেন, নেতানিয়াহু হয়তো এখন উপলব্ধি করেছেন যে তার দীর্ঘদিনের এই কৌশল প্রত্যাশিত ফল দেয়নি। যদিও তিনি প্রকাশ্যে তা স্বীকার করছেন না, বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে।

এদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী কিছু মন্ত্রী যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে এককভাবে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছেন। লেভি তাদের এ ধরনের অবস্থানকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, যারা এ ধরনের কথা বলছেন, তারা কোনো কিছুর জন্য জবাবদিহি করেন না। তাই তারা সহজেই বলতে পারেন যে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে নিজেদের শক্তিতেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েল একা সংঘাত চালিয়ে যেতে সক্ষম নয়।

লেভি সতর্ক করে বলেন, ইরান প্রশ্নে নতুন করে সহিংসতার পথ বেছে নিলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং এটি অঞ্চলে আরও অস্থিতিশীলতা ও সংঘাত বাড়াতে পারে।

বিজ্ঞাপন