বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা।

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, লেবাননের সেনাপ্রধান রোডলফ হাইকাল রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) সফরকালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে।

সফরের শুরুতে লেবাননের সেনাপ্রধানকে জিএইচকিউতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত বৈঠকে জেনারেল আসিম মুনির লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এছাড়া, ইসলামাবাদ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ জোরদার করছে।

বিজ্ঞাপন