রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
আন্তর্জাতিক

পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতীয় ড্রোন হামলার নতুন তথ্য প্রকাশ

ভারতের সেনাবাহিনী পাকিস্তানের কিরাণা হিলসে ড্রোন হামলার নতুন তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ভারতীয় ড্রোন হামলার নতুন তথ্য প্রকাশ

পাকিস্তানের কিরাণা হিলসে ভারতীয় আত্মঘাতী ড্রোন হামলার ঘটনার এক বছর পর ভারতের সেনাবাহিনী নতুন তথ্য প্রকাশ করেছে।

ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান জানান, এ হামলা ইচ্ছাকৃত ছিল না। তিনি বলেন, ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হারোপ ড্রোনটি শত্রুপক্ষের রাডার খুঁজছিল, কিন্তু জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি কিরাণা হিলসে বিধ্বস্ত হয়।

নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে এক বক্তব্যে জেনারেল চৌহান বলেন, “ভারতী (এ কে ভারতী) ঠিকই বলেছিলেন, আমরা কিরাণা হিলসকে লক্ষ্যবস্তু করিনি।” তিনি অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জেনারেল চৌহান আরও জানান, হামলার আগে সারগোদা ও কিরাণা হিলসে প্রচুর লোইটারিং মিউনিশন পাঠানো হয়েছিল। তিনি বলেন, “এই ড্রোনগুলোর একটি নির্দিষ্ট ফ্লাইং টাইম থাকে। সাধারণত দুই ঘণ্টার মতো এগুলো আকাশে উড়তে পারে। যদি সময়ের মধ্যে টার্গেট না পায়, তবে এটি কোথাও না কোথাও আঘাত হানবে।”

তিনি আরও বলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্কার্দুতেও বিমান হামলার অনুমোদন দেয়া হয়েছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই মিশন বাতিল করা হয়।

জেনারেল চৌহান বলেন, “বিমানবাহিনী প্রধান আমাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি সারগোদায় হামলা চালাবেন কি না। আমি বলেছিলাম, এগিয়ে যান এবং আরও দুটি লক্ষ্যবস্তু চিহ্নিত করুন।” তিনি জানান, স্কার্দুর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পরিকল্পনা পরিবর্তন করে ভোলারিতে হামলা চালাতে হয়।

বিজ্ঞাপন