বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ভারতের *দশম* চ্যাম্পিয়নশিপ জয়, পাকিস্তানকে হারালো ২-১ গোলে

ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে দশমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।

ভারতের *দশম* চ্যাম্পিয়নশিপ জয়, পাকিস্তানকে হারালো ২-১ গোলে

সাফ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে পরাজিত করে দশমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে দুই দল মুখোমুখি হয়।

ম্যাচের শুরুতে পাকিস্তান ভারতীয় রক্ষণে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ চালায়। যদিও তারা একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ভারতীয় গোলরক্ষক অর্শ শেখের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না পাকিস্তান।

প্রথমার্ধের শেষ মুহূর্তে পাকিস্তান গোলের দেখা পায়। ৪৫ মিনিটের পর যোগ করা সময়ে জুনায়েদ শাহর বাড়ানো বল ডিফেন্ডার লুংডিমের গায়ে লেগে আলমগীর গাজির কাছে পৌঁছায়। তিনি দুর্দান্ত শটে বল জালে পাঠান। ফলে প্রথমার্ধে পাকিস্তান ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর পাকিস্তান আক্রমণাত্মক শুরু করে। ৪৭ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ধীরে ধীরে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করে। ৫১ মিনিটে বিষ্ণুর শট পোস্টে আঘাত করে ফিরে আসে।

ম্যাচের ৫৯তম মিনিটে পাকিস্তান বড় ধাক্কা খায়। জুনায়েদ শাহ ব্রিসন ফার্নান্ডেসকে লাথি মারার জন্য সরাসরি লাল কার্ড পান, ফলে পাকিস্তানকে ১০ জন নিয়ে খেলতে হয়।

ভারত একাধিক সুযোগ কাজে লাগাতে দেরি করেনি। লাল কার্ড দেখানোর এক মিনিট পরই তারা সমতায় ফেরে। লুংডিমের ক্রস পেয়ে ম্যাককার্টনের শট ঠিকমতো না হলেও সুহাইল ভাট প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান।

নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে নাটকীয় মুহূর্ত উপহার দেন সানদীপ মান্ডি। ৮৮ মিনিটে কর্নার থেকে আবদুল রাবিহের বাড়ানো বল মাথা ছুঁইয়ে জালে পাঠান তিনি।

শেষদিকে পাকিস্তান সমতায় ফেরার চেষ্টা করে, কিন্তু ভারতীয় রক্ষণভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হয় পাকিস্তানি ফরোয়ার্ডরা। ফলে ভারত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিজ্ঞাপন