বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

ইরানের মুখপাত্রের শেক্সপিয়ারের উদ্ধৃতি, মার্কিন অর্থমন্ত্রীর সমালোচনা

ইরানের মুখপাত্র মার্কিন অর্থমন্ত্রীর সমালোচনা করে শেক্সপিয়ারের উদ্ধৃতি শেয়ার করেছেন।

ইরানের মুখপাত্রের শেক্সপিয়ারের উদ্ধৃতি, মার্কিন অর্থমন্ত্রীর সমালোচনা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি ভিডিও শেয়ার করে সমালোচনা করেছেন। ভিডিওতে বেসেন্ট ইরানের ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং ঠাট্টা মশকরা করছেন।

বাঘাই এই আচরণকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ থেকে একটি উদ্ধৃতি ব্যবহার করেন। তিনি বলেন, "এখন সে বুঝতে পারছে, তার উপাধি তার গায়ে ঠিকভাবে মানাচ্ছে না; বরং সেটা তার চারপাশে ঢিলেঢালা হয়ে ঝুলছে—যেমন কোনো দৈত্যের পোশাক একজন বামন চোরের গায়ে ঝুলে থাকে।"

বাঘাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায় ও আগ্রাসী বলে উল্লেখ করেন এবং বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের সম্পদ আটকে রাখা গ্রহণযোগ্য নয়।

এর আগে, ইরান বারবার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, যা দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, শেক্সপিয়ারের উদ্ধৃতি ব্যবহার করে ইরানি মুখপাত্র যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে একটি প্রতীকী ও রাজনৈতিক বার্তা দিয়েছেন, যা দুই দেশের চলমান উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

বিজ্ঞাপন