মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

২০২৫ সালে সংঘাতে নিহত হয়েছে ২ লাখ ৪৫ হাজার মানুষ

২০২৫ সালে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, নিহত ২ লাখ ৪৫ হাজার।

২০২৫ সালে সংঘাতে নিহত হয়েছে ২ লাখ ৪৫ হাজার মানুষ

২০২৫ সালে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (পিআরআইও)-এর বার্ষিক ‘কনফ্লিক্ট ট্রেন্ডস’ প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে অন্তত এক রাষ্ট্র জড়িত এমন ৬৫টি সংঘাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৪৬ সালের পর সর্বোচ্চ। গত বছর সংঘাতে প্রাণহানির দিক থেকে পরিস্থিতি ভয়াবহ ছিল, যেখানে প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে।

গবেষক সিরি আস রাস্টাড বলেন, 'সাধারণত আমরা কিছু ইতিবাচক দিক খুঁজে পাই, কিন্তু এ বছরের সংখ্যা সত্যিই উদ্বেগজনক।' ১৯৯৪ ও ২০২১ সালে এর চেয়েও বেশি প্রাণহানি হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের মধ্যে সংঘাতের সংখ্যা ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগের বছরের তুলনায় তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে আটটিতে।

বিশেষ করে ভারত-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান, কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধ উল্লেখযোগ্য। এছাড়া ইসরায়েল গাজা, সিরিয়া, লেবানন, ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে সংঘাতে জড়িত ছিল।

পিআরআইও জানিয়েছে, আফ্রিকা সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপর রয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইউরোপ। গবেষকদের মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক বড় সংঘাত একসঙ্গে চলায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।

বিজ্ঞাপন