মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

মার্কিন আদালত এইচ-ওয়ান-বি ভিসার ট্রাম্পের ফি বাতিল করল

মার্কিন আদালত এইচ-ওয়ান-বি ভিসার জন্য ট্রাম্পের এক লাখ ডলারের ফি বাতিল করেছে।

মার্কিন আদালত এইচ-ওয়ান-বি ভিসার ট্রাম্পের ফি বাতিল করল

মার্কিন আদালত এইচ-ওয়ান-বি ভিসার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, বিশেষায়িত ক্ষেত্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগে কোম্পানিগুলোর ব্যবহৃত এই কর্মসূচিতে নীতি আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন এ রায় ঘোষণা করেন। তিনি বলেন, ফেডারেল অভিবাসন নীতিতে এই ধরনের বাধ্যবাধকতা যুক্ত করার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে।

গত বছর, এইচ-ওয়ান-বি ভিসা কর্মসূচির অতিরিক্ত ব্যবহার ঠেকাতে ট্রাম্প এক লাখ ডলারের এই ফি আরোপ করেছিলেন। তবে এর বিরুদ্ধে গত ডিসেম্বরে ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলদের একটি জোট মামলা দায়ের করে।

এইচ-ওয়ান-বি ভিসা বিদেশি পেশাজীবীদের এমন সব পেশায় কাজ করার সুযোগ দেয়, যেগুলোকে আরও বেশি বিশেষায়িত হিসেবে বিবেচনা করা হয়। এই ভিসার আবেদনকারীদের অবশ্যই একটি স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়।

বিজ্ঞাপন