বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

খুলনায় বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা

খুলনায় বিএনপি নেতা রফিক গাজীকে ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়েছে।

খুলনায় বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা

খুলনায় ছেলের সামনে বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ লবণচরা এলাকার মাথাভাঙ্গা কাজীর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন। নিহতের স্ত্রী রিনা বেগম জানান, বেলা ১১টার দিকে রফিক গাজী তার বড় ছেলে বেলাল গাজীকে ডাকতে বাইরে যান। কিছুক্ষণ পর তিনি খবর পান, তার স্বামীকে গুলি করা হয়েছে।

নিহতের ছেলে বেলাল গাজী জানান, তিনি ও তার বাবা বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় রফিক গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে গুলি লেগেছিল।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন