বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
রাজনীতি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে নতুন করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (১২ জুন) আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা উত্তর কোরিয়ায় অবৈধভাবে ড্রোন পাঠানোর অভিযোগে ভিত্তি করে।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, ২০২৪ সালে ইউন সুক ইওলের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ সামরিক আইন জারির অযুহাত হিসেবে পিয়ংইয়ংকে উসকানি দেওয়ার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন পাঠায়।

বর্তমানে তিনি বিদ্রোহের অপরাধে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আকস্মিকভাবে সামরিক আইন জারির চেষ্টা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিশংসিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে বিদ্রোহের ওই অপরাধে আগেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, যার সঙ্গে এবার যুক্ত হলো নতুন এই ৩০ বছরের সাজা।

বিজ্ঞাপন