শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বকাপে রেফারি হিসেবে অনুমতি না মেলায় ফিরলেন সোমালিয়ার আরতান

বিশ্বকাপে রেফারি হিসেবে অনুমতি না মেলায় সোমালিয়ার আরতান ফিরলেন দেশে।

বিশ্বকাপে রেফারি হিসেবে অনুমতি না মেলায় ফিরলেন সোমালিয়ার আরতান

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা প্রথম সোমালি রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে তালিকা থেকে বাদ দিয়েছে ফিফা।

২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।

৩৪ বছর বয়সী আরতান আফ্রিকার অন্যতম শীর্ষ রেফারি হিসেবে পরিচিত। ২০১৮ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন এবং ২০২৫ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ সফলভাবে পরিচালনা করেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনো আরতানকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার (ট্রাভেল ব্যান) তালিকাভুক্ত দেশগুলোর একটি সোমালিয়া। ধারণা করা হচ্ছে, সেই অভিবাসন নীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন