মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিক

সোমালিয়ান রেফারির বিশ্বকাপে প্রবেশের অনুমতি মেলেনি

সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মেলেনি।

সোমালিয়ান রেফারির বিশ্বকাপে প্রবেশের অনুমতি মেলেনি

ফিফা বিশ্বকাপ-২০২৬ এ অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া যায়নি সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে। এর ফলে তিনি নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আরতান বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার জন্য প্রথম সোমালি রেফারি হওয়ার সুযোগ পেতে যাচ্ছিলেন। ২০২৫ সালে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সেরা রেফারি নির্বাচিত হওয়ার পর তার বৈধ ভিসা ছিল।

ফিফার এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসন প্রক্রিয়া এবং ভিসা অনুমোদনের বিষয়ে ফিফার কোনো সম্পৃক্ততা নেই।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত রেফারি আরতানের বিষয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্যাট্রোল (সিবিপি) এক বিবৃতিতে জানায়, শনিবার ইস্তাম্বুল থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো এক সোমালি নাগরিককে নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগের কারণে প্রবেশের অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

তবে সিবিপি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেনি। সংস্থাটি জানায়, প্রবেশের অনুমতি প্রত্যাখ্যানের আগে রেফারির ওপর নিয়মিত অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। উল্লেখ্য, গত বছর ওয়াশিংটন সোমালিয়াসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বিজ্ঞাপন