শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৭, আহত ১৫০+

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭, আহত ১৫০ জনেরও বেশি।

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৭, আহত ১৫০+

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

দেশটির সকসারজেন অঞ্চলে ধ্বংসস্তূপ থেকে ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিপাইনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

ভূমিকম্পটি গতকাল সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র সাড়ে ৬ মাইল গভীরে।

ভূমিকম্পের পর আশপাশের অঞ্চলে এক থেকে ছয় মাত্রার প্রায় ১৪০টি আফটারশক অনুভূত হয়। এ ঘটনার পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মিনদানাও দ্বীপে আনুমানিক আড়াই কোটি মানুষের বসবাস রয়েছে। ভূমিকম্পের কারণে ১০ হাজারেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

বিজ্ঞাপন