শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের বার্তা: যুদ্ধক্ষেত্র ছাড়িনি, আলোচনার টেবিলও ত্যাগ হয়নি

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্র ছাড়িনি, আলোচনার টেবিলও ত্যাগ করিনি।

ইরানের প্রেসিডেন্টের বার্তা: যুদ্ধক্ষেত্র ছাড়িনি, আলোচনার টেবিলও ত্যাগ হয়নি

ইসরায়েলের সাথে তীব্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার বিনিময়ের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনার পথ বন্ধ করে দেয়নি এবং তেহরান এখনও ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

সোমবার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যায়নি এবং প্রতিরক্ষার বিষয়েও কড়া বার্তা দিয়েছে।

তিনি তার পোস্টে জাতীয় শক্তির ভারসাম্য ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেন, কূটনীতি এবং প্রতিরক্ষা হলো জাতীয় শক্তির দুটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, "আমরা যেমন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাইনি, ঠিক তেমনি আলোচনার টেবিলও ত্যাগ করিনি।"

বিজ্ঞাপন