শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হামলার পর নেতানিয়াহুর ট্রাম্পের সাথে জরুরি ফোনালাপ

ইরানের হামলার পর নেতানিয়াহুর জরুরি বৈঠক ও ট্রাম্পের সাথে ফোনালাপ।

ইরানের হামলার পর নেতানিয়াহুর ট্রাম্পের সাথে জরুরি ফোনালাপ

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেছেন।

৮ জুন সোমবার, ইসরায়েলি প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ নিশ্চিত করেছে।

নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপের পর এই বৈঠক ডাকেন। তবে, ফোনালাপ এবং বৈঠকের বিষয়ে তেল আবিব কিংবা হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনার পক্ষে মত দেন। তিনি নেতানিয়াহুকে বড় ধরনের পাল্টা পদক্ষেপ না নিতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন।

বিজ্ঞাপন