বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের ৩,৫০০ বিমান হামলা: লেবানন প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী জানান, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ৩,৫০০ বিমান হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের ৩,৫০০ বিমান হামলা: লেবানন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে প্রায় ৩,৫০০টি বিমান হামলা চালিয়েছে। এই দাবি করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

তিনি জানান, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ইসরায়েল ৩,৪৯১টি বিমান হামলা, ৪০৭টি নিয়ন্ত্রিত ধ্বংস অভিযান এবং ৬টি রেজিং অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

নাওয়াফ সালাম বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখতে চেষ্টা করছে, তবে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি করেছে। এর ফলে দেশটির আশ্রয় দেওয়ার সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, বৈরুত, সাইদনসহ অন্যান্য অঞ্চলে আশ্রয় দেওয়ার সক্ষমতা ইতোমধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলা এবং জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকির কারণে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

বিজ্ঞাপন