রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, উদ্বেগ বাড়ছে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, বেসামরিক মানুষের হতাহতের আশঙ্কা।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, উদ্বেগ বাড়ছে

দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে দুই দফায় এই হামলা পরিচালিত হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদন অনুযায়ী, হামলাটি দক্ষিণ লেবানের মাশা আল-মানসুরি এলাকায় সংঘটিত হয়। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা ও সামরিক তৎপরতা নিয়ে এর আগেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে অঞ্চলটির একাধিক শহর ও গ্রামে বিমান হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েল সাধারণত দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযানকে হিজবুল্লাহ'র সামরিক অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে পরিচালিত অভিযান হিসেবে দাবি করে থাকে।

অন্যদিকে, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লেবানন। স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করছে।

বিজ্ঞাপন