রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের মুখপাত্রের সমালোচনা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল

ইরানের মুখপাত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন, যা ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেন।

ইরানের মুখপাত্রের সমালোচনা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নীতি এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর আঞ্চলিক নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ক্রমেই ‘মিথ্যার’ ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।

বাঘাই তার বক্তব্যে রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর একটি উদ্ধৃতি উল্লেখ করেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি নিজেকে মিথ্যা বলে এবং নিজের বলা মিথ্যাই বিশ্বাস করতে থাকে, একপর্যায়ে সে নিজের ভেতরে কিংবা চারপাশে সত্যকে আর আলাদা করে চিনতে পারে না।’

বাঘাই যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণ এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্যের ওপর নির্ভরশীল নীতি বাস্তবতা উপলব্ধির ক্ষেত্রে সংকট তৈরি করে।

বিজ্ঞাপন