রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানি পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতা পরিহার করতে হবে

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতা পরিহার করতে হবে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কার্যকর যোগাযোগের প্রধান বাধা হলো তাদের অযৌক্তিক ও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাথে এক সাক্ষাৎকারে এ কথা জানান।

আরাঘচি উল্লেখ করেন, মার্কিন প্রশাসনের সাথে পরোক্ষ বার্তা আদান-প্রদানে তেহরানের কোনো সমস্যা নেই এবং মধ্যস্থতাকারীর অভাবও নেই। তিনি বলেন, সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত অবস্থানের মধ্যে নিহিত।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও আধিপত্যবাদী মানসিকতা ইরানের জন্য প্রধান সংকট। ইরান শুরু থেকেই এই মানসিকতার বিরুদ্ধে সুদৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে আসছে।

আরাঘচি বলেন, বার্তা আদান-প্রদান তখনই ফলপ্রসূ হবে যখন ওয়াশিংটন নিজেদের আচরণ পরিবর্তন করবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, যতদিন তারা ইরানের জনগণের অধিকার ও স্বার্থের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে না, ততদিন যেকোনো আলোচনা বা মধ্যস্থতাও অকার্যকর থাকবে।

বিজ্ঞাপন