রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে হামলার শিকার ইউএইর রাষ্ট্রীয় তেল কোম্পানির জাহাজ

হরমুজ প্রণালিতে ইউএইর রাষ্ট্রীয় তেল কোম্পানির জাহাজে হামলা, ইরানের বিরুদ্ধে নিন্দা জানালো আমিরাত।

হরমুজ প্রণালিতে হামলার শিকার ইউএইর রাষ্ট্রীয় তেল কোম্পানির জাহাজ

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি এর একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় এ হামলা হয়।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে ইরানের বৈরী কার্যক্রম হিসেবে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তবে হামলায় কেউ আহত হয়নি বলে জানানো হয়েছে।

গত ৪৮ ঘণ্টায় এডিএনওসি এর জাহাজে এটি তৃতীয় হামলার ঘটনা। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আরও দুটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাল্ক ক্যারিয়ারের গায়ে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত করেছে।

ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে তারা সতর্ক করেছে যে, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হতে হতে পারে।

ইউএই প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, রাষ্ট্রীয় তেল কোম্পানির জাহাজে বারবার হামলা হলেও ইউএই পিছিয়ে যাবে না। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলাচলের স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষা করবে ইউএই।

গারগাশ আরও জানান, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক সমাধানের গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন