মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ বিজয়ী পুত্রি আন্দ্রিয়ানি জুফিচা ২৫ বছর বয়সে মারা গেছেন। মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া সংগঠন শুক্রবার (১৪ আগস্ট) তার ২৬তম জন্মদিনে তার মৃত্যুর খবর জানায়।
শোকবার্তায় মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া জুফিচাকে স্মরণ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জুফিচা উত্তর সুলাওয়েসির প্রতিনিধিত্ব করেছিলেন এবং ২০২৫ সালে মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মিস আর্থ ইন্দোনেশিয়া নির্বাচিত হন। তিনি মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া ২০২৫-এ রানার-আপও হয়েছিলেন।
সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায়ও কাজ করতেন। বর্জ্য পুনর্ব্যবহার, নদী দূষণ কমানো এবং পরিবেশ সচেতনতা তৈরিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
জুফিচা আইন বিষয়ে পড়াশোনা করছিলেন এবং গানও গাইতেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেন।