রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
বিনোদন

মিস ওয়ার্ল্ডে পাকিস্তানের প্রথম প্রতিনিধি আন্নিকা মেরাজ

মিস ওয়ার্ল্ডে পাকিস্তানের প্রথম নারী প্রতিনিধি আন্নিকা মেরাজের মুকুট পরিধান।

মিস ওয়ার্ল্ডে পাকিস্তানের প্রথম প্রতিনিধি আন্নিকা মেরাজ

চলতি বছর মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে পাকিস্তানের আন্নিকা মেরাজের মাথায়। তিনি প্রথম নারী হিসেবে আসন্ন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

সম্প্রতি লাহোরের ঐতিহাসিক ফ্লেটিস হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাবেক মিস পাকিস্তান ড. শাফাক আখতার ও মিস্টার পাকিস্তান আতাউল্লাহ গুজ্জর তাঁর মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন।

মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্নিকা।

২৪ বছর বয়সী আন্নিকা মেরাজ ‘ব্যবসা ও অর্থনীতি’ বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন।

তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একজন পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়া এবং শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য কাজ করে যাওয়া।’

এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল ও মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোতে অনুষ্ঠিত ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ৪টি শিরোপা জয় করেছেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ এবারই প্রথম হলেও সৌন্দর্য প্রতিযোগিতার জগতে তাঁদের পদক্ষেপ নতুন নয়। সাম্প্রতিক বছরে মিস ইউনিভার্সে পাকিস্তানের প্রতিনিধিত্ব প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন