বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বগুড়ার ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের অভিযোগে মামলা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় প্রথমবার মুখ খুললেন

তানজিন তিশা প্রথমবার প্রতারণা মামলার বিষয়ে মুখ খুললেন।

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় প্রথমবার মুখ খুললেন

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে নিজ বিরুদ্ধে হওয়া প্রতারণা মামলার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। গত ১২ জুলাই ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৯ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। শর্ত ছিল, তিনি সেটির প্রচারণা চালাবেন এবং মূল্য পরিশোধ করবেন। তবে পেজটির প্রশাসক আমিনুল ইসলাম অভিযোগ করেছেন যে, তিশা এরপর কোনো যোগাযোগ রাখেননি।

২০২৫ সালের নভেম্বরে এই অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের হয়। বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তানজিন তিশা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাঁর বিরুদ্ধে কবে আইনি নোটিশ জারি হয়েছিল। এরপর নিজেই জানান, ‘আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ দিন না ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়।’

তানজিন তিশা অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যেকোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়?’ তিনি আরও জানান, পুরো বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবেন।

এদিকে, অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন