শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
জাতীয়

তানজিন তিশা পেলেন শর্তসাপেক্ষে জামিন

তানজিন তিশা শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রতারণা মামলায়।

তানজিন তিশা পেলেন শর্তসাপেক্ষে জামিন

অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সোমবার (১৩ আগস্ট) এ আদেশ দেন।

মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিশা। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন, যা মামলার পরবর্তী শুনানি পর্যন্ত কার্যকর থাকবে। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানান, ‘তানজিন তিশা শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। শাড়ির দাম কম থাকায় বিশেষ বিবেচনায় বাদীর সঙ্গে আপসের শর্তে ৫০০ টাকার বন্ডের বিনিময়ে আগামী ধার্য তারিখ পর্যন্ত এই জামিন দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিশা দেশের একজন সেলেব্রিটি। তাঁকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তাঁর কাছ থেকে এ ধরনের প্রতারণার শিকার হওয়াটা দুঃখজনক। তাই আশা করি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’

২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া’র এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তানজিন তিশা অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন।

এদিকে, বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় তাঁকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।

বিজ্ঞাপন