শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
জাতীয়

জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ পদক বিজয়ী ঘোষণা

জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে, ১৪ পদক বিজয়ী ঘোষণা।

জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ পদক বিজয়ী ঘোষণা

আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে একযোগে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপিত হবে। কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, বিদায়ী অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ টন মাছ উৎপাদিত হয়েছে। বর্তমানে মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা ৬৮ গ্রামে দাঁড়িয়েছে, যা জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি।

তিনি আরও বলেন, নিবন্ধিত ১৮ লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার।

এছাড়া, ‘জাল যার জলা তার’ নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য জলমহাল ও হাওর মুক্ত করার কাজ চলছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ২য় এবং বন্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে ৫ম।

বিজ্ঞাপন