শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে পুলিশ দাবি অসত্য

বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে ছড়ানো খবর অস্বীকার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা নিয়ে পুলিশ দাবি অসত্য

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জুতা পুলিশের এক কর্মকর্তা বহন করেছেন বলে যে খবরটি ছড়িয়েছে, তা অস্বীকার করেছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে বিভ্রান্তিকর প্রচারণা চলছে, তা অসত্য ও কল্পনাপ্রসূত।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।

মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে বের হন। স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা মসজিদের প্রবেশপথে রাখা ছিল।

পুলিশের ফেসবুক পোস্টে আরও বলা হয়, মন্ত্রী মহোদয়ের জুতা বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক। সংশ্লিষ্ট সকলের প্রতি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন