জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবারের বেশি করা যাবে না।
১৩ আগস্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন।
এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন বলে জানানো হয়েছে।