সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর

এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর প্রতিনিধি দল।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে।

প্রতিবেদনটি নিয়ে মতবিনিময়কালে প্রতিনিধি দল বিভিন্ন তথ্য, ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। অব্যাহত যোগাযোগ, সংলাপ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

আইআরআই প্রতিনিধি দলে ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক। এনসিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।

বিজ্ঞাপন