সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬: ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে পদক

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে পদক।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬: ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে পদক

১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদীতে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেবেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যা মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা ৬৭.৮০ গ্রামে পৌঁছেছে। এটি জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও–এর তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ২য় এবং বন্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে ৫ম স্থান ধরে রেখেছে।

মন্ত্রী আরও জানান, নিবন্ধিত ১৮ লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেয়া হচ্ছে। ‘জাল যার জলা তার’ নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য মুক্ত করা হচ্ছে জলমহাল ও হাওর।

বিজ্ঞাপন