শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
জাতীয়

মারা গেছেন সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলাম

সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলাম ১৩ আগস্ট মারা যান।

মারা গেছেন সাবেক এমপি ও বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলাম

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এবং চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমান বাহিনীর শাহি জামে মসজিদে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষা গ্রহণের পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন এবং মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন। তিনি ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন