রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
বিনোদন

শাহরুখ খানের 'মান্নাত'-এ দুই অতিরিক্ত তলার নির্মাণ অনুমোদন

শাহরুখ খানের 'মান্নাত'-এ দুই অতিরিক্ত তলার নির্মাণ অনুমোদন পেলেন সুপ্রিম কোর্টে।

শাহরুখ খানের 'মান্নাত'-এ দুই অতিরিক্ত তলার নির্মাণ অনুমোদন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন 'মান্নাত' সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা অবশেষে দূর হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট মান্নাতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন চ্যালেঞ্জ করে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে।

প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এই মামলায় হস্তক্ষেপ করার মতো কোনো কারণ তারা দেখছেন না।

আদালত আরও জানায়, এটি শাহরুখ খানের নিজস্ব বাড়ি, তাই সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করা না-করা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত।

তবে, আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের পক্ষের আইনজীবী শোয়েব আলম আদালতে বলেন, শাহরুখ খান একজন তারকা হওয়ায় তাঁর বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত।

বর্তমানে সংস্কার কাজ চলার কারণে শাহরুখ খান পরিবারসহ মুম্বাই শহরের একটি ভাড়া অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। গত বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে মান্নাত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন তিনি।

জানা গেছে, শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে ভাগনানির অভিনেতা ছেলে জ্যাকি ভাগনানি এবং তাঁর মেয়ে দীপশিখা দেশমুখের মধ্যে ভাড়ার চুক্তি হয়েছে। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় ৩৬ মাসের জন্য নেওয়া এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি গুনতে হচ্ছে শাহরুখকে।

বিজ্ঞাপন