রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের

ট্রাম্প হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল ঘোষণার পরিকল্পনা করছেন, ইরান প্রতিবাদ জানিয়েছে।

হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের

ইরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার লক্ষ্যে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করবেন।

সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, হরমুজ প্রণালী ইরানেরই থাকবে। তিনি যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণ করাতে যা যা করার, তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ছিল 'যুদ্ধের অবসান'। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

বিজ্ঞাপন