ক্যামেরুনের রাষ্ট্রপতি পল বিয়া ১৯৮৪ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৯৩ বছর। সম্প্রতি তিনি ইউরোপে গেছেন এবং দুই মাস ধরে দেশে ফিরে আসেননি।
সিএনএন'র প্রতিবেদনে জানা যায়, বিয়া ৭ জুন দেশ ত্যাগ করেন। সরকার জানিয়েছে, এটি একটি ব্যক্তিগত সফর, কিন্তু তিনি এখনও দেশে ফিরে আসেননি। তাঁর অনুপস্থিতিতে তাঁর ঘনিষ্ঠজনরা দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন।
বিয়ার বিদেশে থাকার সময় সেনাবাহিনীতে বড় পরিবর্তন ঘোষণা করেছেন, যা প্রমাণ করে যে তিনি এখনও সিদ্ধান্ত নিতে সক্ষম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের জেনেভায় আছেন এবং শারীরিকভাবে অসুস্থ নন।
ক্যামেরুনে বিয়ার জনসম্মুখে কম দেখা যাওয়ার কারণে তাঁর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা চলছে। কিছু মানুষ ধারণা করছেন, তিনি মারা গেছেন, যদিও তাঁর অফিস থেকে এসব আলোচনা বন্ধ করতে বলা হয়েছে।
২০২৪ সালে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে আলোচনা টেলিভিশনে না করার নির্দেশনা জারি করা হয়। বর্তমানে ক্যামেরুনের জনগণের মনে প্রশ্ন, একজন নেতা ছাড়া দেশ কতদিন চলতে পারে এবং তিনি কি দেশে ফিরবেন?