সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর স্থল অবরোধ কার্যকর হয়েছে। এই অবরোধের উদ্দেশ্য হলো স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য সরবরাহে বাধা দেওয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হলে নতুন করে হামলার শঙ্কা কম হবে বলে উল্লেখ করেছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি হামলা চালানো হয়, তবে তার পরিণতি ভয়াবহ হবে। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানের দু'দিনের প্রস্তাবটি গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।

রোববার, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করায় মাইনের আঘাতে তিনটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছে বলে জানায় আইআরজিসি।

বিজ্ঞাপন