ইরাকের কুর্দিস্তানের খোরমোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে গ্যাস উৎপাদন।
স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হামলাটি ঘটে। হামলার ফলে একটি এলপিজি সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানে, যা মুহূর্তেই বিস্ফোরণের সৃষ্টি করে এবং আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এই হামলার ফলে ইরাকের জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনে ২ হাজার ৮০০ মেগাওয়াটের ঘাটতি তৈরি হবে, যা অঞ্চলটিতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের কারণ হতে পারে।