বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১৬, পরিস্থিতি গুরুতর

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের টায়ার শহরে নিহত ১৬, পরিস্থিতি গুরুতর।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১৬, পরিস্থিতি গুরুতর

লেবাননের ওপর সামরিক আগ্রাসনের তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান বাহিনীর চালানো ভয়াবহ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

লেবাননের জননিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক শহর টায়ার এবং আশপাশের এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সাধারণ মানুষের আশ্রয়স্থল, স্থানীয় মসজিদ ও হাসপাতালের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করেছে।

টায়ার শহরের এই হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া টায়ারের পূর্বাঞ্চলীয় জেলা ও পার্শ্ববর্তী ‘দাইর দেব্বা’ গ্রামে আরও হামলা চালানো হয়, যেখানে নারী ও শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকারী দল।

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। চলতি বছরের মার্চে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি এই আগ্রাসনে লেবাননের প্রায় ৩ হাজার ৭০০ নাগরিক প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন