বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
আন্তর্জাতিক

ইরান ঘোষণা করেছে: ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত শেষ

ইরান ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত শেষ করেছে।

ইরান ঘোষণা করেছে: ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত শেষ

ইরান ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমান্ড এ তথ্য জানিয়েছে।

৮ জুন সোমবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর জানিয়েছে যে, ইসরায়েলি হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে ইরান প্রতিজ্ঞাবদ্ধ।

আইআরজিসি জানায়, প্রতিশোধ নেওয়া আপাতত শেষ হয়েছে, তাই সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। তবে সতর্কবার্তায় তারা উল্লেখ করে, যদি ইসরায়েল শত্রুতা ও আগ্রাসন অব্যাহত রাখে, বিশেষকরে লেবাননে হামলা চালালে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে।

সংক্ষিপ্ত ওই বার্তায় ট্রাম্প দুই পক্ষকেই দ্রুত সংঘাত থামানোর আহ্বান জানান। তবে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

বিজ্ঞাপন