মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর গোপন সফর ইসরায়েলে নেতানিয়াহুর সাথে বৈঠক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েলে নেতানিয়াহুর সাথে গোপন বৈঠক করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর গোপন সফর ইসরায়েলে নেতানিয়াহুর সাথে বৈঠক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গোপন বৈঠকে অংশ নিতে দেশটিতে সফর করেছেন। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকটি ওভদা বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয়, যা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসসহ অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বৈঠকটি ইসরায়েলি নির্বাচনের ঠিক ৮ দিন আগে অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ওভদা বিমান ঘাঁটিতে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও ফাইটারজেট মোতায়েন রয়েছে, যা বৈঠকের প্রেক্ষাপটকে আরও গুরুত্ব দেয়। বৈঠক শেষে, হেগসেথ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সাথেও সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন