নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করার জন্য এই বৈঠকের প্রস্তাব দেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের পর সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেন।
পেসকভ বলেন, "যেহেতু তিন রাষ্ট্রপ্রধানই চীনের সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের বৈঠকের আলোচনা এসেছে।" তবে তিনি বৈঠকের নির্দিষ্ট সময় বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি।
এদিকে, পুতিন, ট্রাম্প ও জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধি রাখার ওপর গুরুত্বারোপ করেন।