বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

ইরানে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার, আকাশসীমা নিরাপদ ঘোষণা

ইরান সব ধরনের উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিমান চলাচল স্বাভাবিক করেছে।

ইরানে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার, আকাশসীমা নিরাপদ ঘোষণা

ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জেরে জারি করা সব ধরনের উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমা এখন পুরোপুরি নিরাপদ ঘোষণা করেছে এবং সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে।

৮ জুন সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি’র বরাতে জানা যায়, বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় শেষে উড়োজাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশের বিমান চলাচল কার্যক্রম এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

সোমবার সকালে ইসরায়েলের অভ্যন্তরে ইরান একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা ও আকাশসীমার নিরাপত্তার স্বার্থে ইরানের সব বিমানবন্দর থেকে সাময়িকভাবে ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং একই সাথে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশটির আকাশসীমা।

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কয়েক ঘণ্টার মাঝেই পুনরায় দেশের এভিয়েশন খাত চালুর ঘোষণা দিল তেহরান।

বিজ্ঞাপন