রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্লাভকো ভিনচিচ।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচ

২০২৬ ফিফা বিশ্বকাপে আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

শুক্রবার (১৭ জুলাই) ফিফা ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে। ফিফার ঘোষণায় জানানো হয়েছে, ভিনচিচের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁর স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মোহাম্মদ আলকালাফ।

স্লাভকো ভিনচিচের সঙ্গে আর্জেন্টিনার একটি বিশেষ স্মৃতি রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে পরাজিত হয়, যা তাদের টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেয়।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ভিনচিচ ইউরোপীয় ফুটবলে অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত। বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি।

এদিকে, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। ফাইনালের রেফারি নিয়োগও এ কারণে বিশেষভাবে আলোচনায় এসেছে। তবে, রোববারের ফাইনালে ভিনচিচ ও তার দলকে নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন লিওনেল মেসি ও লামিন ইয়ামালের প্রথম আনুষ্ঠানিক লড়াই দেখার জন্য।

বিজ্ঞাপন