সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
খেলাধুলা

ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে মেসির আহ্বান

ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে মেসির আহ্বান নিয়ে আলোচনা চলছে।

ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে মেসির আহ্বান

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অধিনায়ক লিওনেল মেসিকে সতীর্থদের শান্ত থাকতে এবং খেলায় মনোযোগ দিতে আহ্বান করতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর আর্জেন্টিনা শিবিরে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে মেসির দল একটি লক্ষ্যভেদী শট নিতে পারেনি।

ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, "বন্ধুরা, সবাই শান্ত হও। চলো আমরা শান্ত হই, শান্ত হই। চলো শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে?" মেসির এই বক্তব্য এবং খেলোয়াড়দের মুখের অভিব্যক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

অনেক সমর্থকের দাবি, ম্যাচ শুরুর আগে দলের ভেতরে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফাইনালে স্পেন শুরু থেকেই আধিপত্য দেখায় এবং অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জিতে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।

বিশ্বকাপ শেষে সোমবার, আর্জেন্টিনা দল দেশে ফিরেছে। তবে অধিনায়ক লিওনেল মেসি দলের সঙ্গে ফিরেননি। আগেই জানানো হয়েছিল, দলের কয়েকজন সদস্য ফিরবেন না। স্থানীয় টেলিভিশনের সম্প্রচারে মেসিকে বিমান থেকে নামতে দেখা যায়নি।

কোচ লিওনেল স্কালোনি ও দলের অন্য সদস্যদের লাল গালিচা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরে উপস্থিত হয়ে দলকে অভিনন্দন জানান। তবে ২০২২ সালের শিরোপা জয়ের পরের উদযাপনের মতো ব্যাপক উৎসব এবার দেখা যায়নি।

বিজ্ঞাপন