অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন দলে ফিরেছেন।
প্যাট কামিন্স সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচে অংশ নিতে পারেননি। অন্যদিকে, জশ হ্যাজলউড পুরো অ্যাশেজেই খেলেননি। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে ডারউইনে।
অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডও থাকছেন। টপ অর্ডারে কোনো পরিবর্তন আনা হয়নি।
অ্যাশেজে অভিষিক্ত জেক ওয়েদারাল্ডও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।