শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
খেলাধুলা

৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ

২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ ৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে।

৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সূচি। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (২১ জুলাই) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে। সাফ জানিয়েছে, ২০২৬ সালের আসরের সব ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এবারের আসরে সাফের সব সদস্য দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন কার্যক্রমের সূচিও প্রকাশ করা হয়েছে। আগামী ৫ জুলাই ঢাকায় টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, "২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।"

তিনি আরও বলেন, "বিশ্বকাপ শেষ হওয়ার পর দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এই ঘোষণা বাড়তি উত্তেজনা তৈরি করবে। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তাই স্বাগতিক হিসেবে বাংলাদেশ একটি সফল ও স্মরণীয় টুর্নামেন্ট আয়োজন করবে বলে আমরা আশাবাদী।"

আগামী মাসগুলোতে সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে আরও নানা কর্মসূচি, আপডেট ও আয়োজনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান কাট্টেল। উল্লেখ্য, এবারের আসর হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজন করছে, যা দেশের ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উৎসাহের উপলক্ষ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন