বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

স্পেন বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরেছে রদ্রি-ইয়ামালরা

স্পেন জাতীয় ফুটবল দল বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরেছে।

স্পেন বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরেছে রদ্রি-ইয়ামালরা

ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার (২০ জুলাই) সকালে ট্রফি নিয়ে মাদ্রিদ বিমানবন্দরে এসে পৌঁছান রদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেসসহ বিজয়ী দলের অন্যান্য সদস্যরা।

বিমানবন্দর পৌঁছানোর পরপরই খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে মূল উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। লাখ লাখ ফুটবলপ্রেমী ও জাতীয় সমর্থক রাস্তায় ভিড় জমান শিরোপাজয়ী বীরদের এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে।

বিমানবন্দর থেকে হুটখোলা বাসে চড়ে বিজয়ী দল লাস রোসাসের দিকে রওনা হলে পুরো পথজুড়ে লাল-হলুদ পতাকার উৎসব শুরু হয়। ফুটবল অনুরাগী জনতা আনন্দে মেতে ওঠে।

রাজকীয় সংবর্ধনার পর স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে পুরো স্প্যানিশ দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

উৎসবের দিনের শেষ পর্বে মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে জমকালো আয়োজনের মাধ্যমে হাজারো সমর্থকের সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নরা তাদের আনন্দ ভাগ করে নেবেন।

বিজ্ঞাপন